জোকস

 কম্পিউটারের সামনে বসে কাজ করছে প্রোগ্রামার। তার স্ত্রী চা নিয়ে এল তার জন্য। কাপে এক চুমুক দিয়ে সে স্ত্রীর দিকে মুখ ফিরিয়ে বলল, —চায়ে আমি একটু বেশি চিনি খাই, তা তুমি জানো না? —জানি তো। কিন্তু এত ইচ্ছে করছিল তোমার গলা শুনতে!  এক সর্দার দেখল তার বন্ধু হীরালাল খুব বিষন্ন। ‘কি হয়েছে?’ সর্দারের প্রশ্ন। ‘আরে, আমি গতকাল বাজি ধরে ৮০০ টাকা খুইয়েছি।’ ‘কি করে?’ ‘কি আর বলব। গতকালকের ভারত-ইংল্যান্ডের ম্যাচে সরাসরি সমপ্রচারের সময় ৫০০ টাকা বাজি ধরি।’ ‘সে তো গেল ৫০০, বাকিটা?’ ‘আরে আমি তো হাইলাইটসেও বাজি ধরেছিলাম।’  একজন অ্যাকাউন্ট্যান্ট তার স্ত্রীকে বললেন ‘গত রাতে আমি একবারের জন্যও দুচোখের পাতা এক করতে পারিনি। কিছুতেই ঘুম আসছিল না। স্ত্রী :সেক্ষেত্রে তুমি একবার চোখ বন্ধ করে মনে মনে ভেড়ার পাল গুণে দেখতে পারতে। তাহলে ঠিকই একসময় চোখে ঘুম চলে আসতো। স্বামী :গুনেছিলাম। কিন্তু প্রথম পালটা গোনার সময়ই একটা ভুল করে ফেলেছিলাম। তারপর সেই ভুলটা ঠিক করতে করতেই রাত কাভার হয়ে গেল।  জন্মবার্ষিকীতে একজন শতায়ু বৃদ্ধাকে জিজ্ঞেস করা হল তার এই দীর্ঘ জীবনের গোপন রহস্য কী? বৃদ্ধা বললেন, এখনই ঠিক বলা যাচ্ছে না। একটা ভিটামিন পিল কোম্পানি, একটা আয়ুর্বেদ কোম্পানি, একটা ফ্রুট জুস ফ্যাক্টরির সাথে দরদাম চলছে।