আদুরীকে নির্যাতনের প্রতিবাদে না’গঞ্জে মানববন্ধন
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৩, ২০:১৩
“বিবেক বোধ জাগ্রত হোক, আদুরীরাও মানুষ, ওদের বাঁচতে দাও” শ্লোগানে গৃহকর্মী আদুরীর উপর নির্মম নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের শাস্তি দাবি করে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন নির্ভীক।
মঙ্গলবার দুপুরে চাষাঢ়ার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনকালে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন পরিবেশবাদী সংগঠন নির্ভীক-এর প্রধান সমন্বয়ক এটি এম কামাল।
উপস্থিত ছিলেন নির্ভীক-এর উপদেষ্টা শাহানা খানম চৌধুরী, সালমা সুলতানা, নাহিন মোস্তফা সোহান, গিয়াসউদ্দিন প্রধান, ফেরদৌস রহমান প্রমুখ।
এটিএম কামাল তার বক্তব্যে বলেন, সরকারের উচিত গৃহকর্মীদের জন্য নির্দিষ্ট নীতিমালা তৈরি এবং এর মনিটরিং করা।