আগে ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে সম্মান, তারপর সমঝোতাঃ মাদুরো

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো বলেছেন, যতক্ষণ পর্যন্ত না ওয়াশিংটন ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে সম্মান করবে ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে কোন সমঝোতা হবে না। - খবর সিনহুয়ার। গত সোমবার ভেনেজুয়েলায় নিযুক্ত তিনজন মার্কিন কূটনীতিককে ডানপন্থি বিরোধীদলীয় নেতাদের সাথে বৈঠক এবং ভেনেজুয়েলায় নাশকতার অভিযোগে বহিষ্কারের আদেশের একদিন পর রাষ্ট্রপতি এ বক্তব্য দেন।