হূদরোগ প্রতিরোধে
হরমোন থেরাপির
প্রয়োজন নেই
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৩, ২১:২০
আজকাল কারণে-অকারণে চিকিত্সকগণ হরমোন থেরাপির ব্যবস্থাপত্র দিয়ে থাকেন। কিন্তুু সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, হূদরোগ ও অন্যান্য দীর্ঘমেয়াদি বা ক্রনিক ডিজিজে হরমোন থেরাপির কোন প্রয়োজন নেই এবং কোন কার্যকারিতাও নেই। তবে মহিলাদের বয়স ৫০ পার হলে বা পোস্ট মেনোপজাল হট ফ্লাশ বা অন্যান্য জটিলতা রোধে হরমোন থেরাপি দেয়া যেতে পারে। তবে অবশ্যই এই ধরনের হরমোন থেরাপি হতে হবে স্বল্পমেয়াদে।
গবেষকগণ বলেছেন, ৮০ এর দশকে হরমোন থেরাপি শুধু মেনোপজাল উপসর্গসমূহ রোধে ব্যবহার করা হতো। পরবর্তীতে চিকিত্সকগণ হূদরোগ, হাড়ের সমস্যা স্মৃতি ভ্রম সমস্যাসহ ও অন্যান্য ক্রনিক ব্যাধি নিবারণে হরমোনের ব্যবহার শুরু করেন। কিন্তু ২০০২ সালে প্রথম যখন গবেষকগণ দেখলেন এসস্ট্রোজেনও প্রজেস্টটিন থেরাপির ফলে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার, হূদরোগ ও স্ট্রোকের ঝুঁকি রয়েছে তখন থেকে হরমোন থেরাপির ব্যবহার হ্রাস পেতে শুরু করেছে।
তবে এ ব্যাপারে বস্টনের ওমেন্স হসপিটালের হরমোন বিশেষজ্ঞ ড:জেয়ান ম্যানসন উল্লেখ করেছেন, মহিলাদের মধ্যম ও তীব্র মেনোপজাল সমস্যায় হরমোন থেরাপি দেয়া যেতে পারে। তবে কোন অবস্থাতেই অন্যান্য ক্রনিক রোগ প্রতিরোধে হরমোন ব্যবহার করা বাঞ্ছনীয় নয়। পাশাপাশি গবেষকগণ ধূমপান, ইয়োগা ব্রিদিং, সীমিত ব্যয়াম ও সুষম আহারের পরামর্শ দিয়েছেন।