কাউখালীতে জেপি’র কর্মীসভা অনুষ্ঠিত
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৩, ২১:৪৪
কাউখালীর ৪নং চিরাপারা পাসাতুরিয়া ইউনিয়নে গত মঙ্গলবার জাতীয় পার্টির (জেপি’র) এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। বিকালে বেকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাস্টার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান। সভায় বক্তব্য রাখেন জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, অধ্যক্ষ আ. সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান জাফর আহম্মেদ, প্রভাষক হারুন আর রশীদ, যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটন, ছাত্রসমাজের সভাপতি মন্জুরুল মাহাফুজ পায়েল শহিদুল আলম, সিদ্দিকুর রহমান মাস্টার, আ. রশীদ হাওলাদার, সুধীর রনজর ডাকুয়া, ডা. নির্মল কুন্ডু, মো. সামছু হাওলাদার, শেখ আ. সালাম, সিদ্দিক মোল্লা, সেলিম হাওলাদার, ফারুক আকন, রফিকুল ইসলাম দুলাল, আবুয়াল হোসেন প্রমুখ। বক্তারা জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করার জন্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে বেকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের গণসংযোগ ও তদারকির জন্য ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্র কমিটি গঠন করা হয়।