বিয়ে করতে বাধা দেয়ায় আত্মহত্যা
কাউখালী(রাঙ্গামাটি) সংবাদদাতা
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৩, ২১:৪৮
রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া উপগ্রহ ভূ-কেন্দ্রে কর্মরত পুলিশ কনস্টেবল মোঃ মাশফিকুর রহমান আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার ভোরে ভূ-কেন্দ্রের অভ্যন্তরে ২নম্বর টাওয়ার পোস্টে ডিউটিরত অবস্থায় এ ঘটনা ঘটায়।
প্রেমিকাকে বিয়ে করতে বাধা দেয়ায় বাবার উপর রাগ করে এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহত কনস্টেবলের বাড়ি বগুড়ার জলেশ্বরী পাড়ায়। তার বাবার নাম মাতলুবের রহমান। পুলিশ লাশ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। গতকাল বুধবার সকালে পুলিশ সুপার আমেনা বেগম ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।