সিংগাইরে বিষাক্ত মদ্যপানে ১ জনের মৃত্যু অসুস্থ ৩

সিংগাইরে মদ্যপান করে একজনের মৃত্যু ও ৩ জন অসুস্থ হয়ে পড়েছে। এলাকাবাসী জানান, আজিমপুর গ্রামের আলী (৫০) , জাহিদ (৪০), লিয়াকত (৩৮) ও গোবিন্দলের নুরু (৪০) গত ৪ দিন আগে আলীর বাড়িতে বসে মদ্যপান করে। মদ্যপান করার সাথে সাথে রক্ত বমিসহ অসুস্থ হয়ে পড়ে তারা। আশংকাজনক অবস্থায় আলী ও জাহিদকে সাভার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল বুধবার আলী চিকিত্সাধীন অবস্থায় মারা যান । জাহিদ অন্ধ হয়ে গেলে উন্নত চিকিত্সার জন্য পরবর্তীতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকী দুই জন চিকিত্সা শেষে বাড়ি ফিরছে। থানার পাশেই ঘটনাটি ঘটলেও এ বিষয়ে কিছুই জানেন না বলে সিংগাইর থানার ওসি মো: লিয়াকত আলী জানান।