জুনিয়র কুস্তি

উম্মে সালমা, তিথি, নাদিমের স্বর্ণ জয়

হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত মার্সেল রেফ্রিজারেটর ২২তম জাতীয় জুনিয়র কুস্তি প্রতিযোগিতায় গতকাল মেয়েদের ৪৪ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ পদক পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের উম্মে সালমা। রৌপ্য পদক পান রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার হ্যাপী খাতুন। মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ পেয়েছেন নড়াইল জেলা ক্রীড়া সংস্থার তিথি রায়। রৌপ্য পদক পান একই জেলার মিনা খাতুন আর ব্রোঞ্জ পদক পেয়েছেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার বৃষ্টি আক্তার। একই স্থানে ছেলেদের লড়াইয়ে ৮৪ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ পদক জয় করেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার নাদিম হোসেন। রৌপ্য পদক পান মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার রিয়াজ। স্বর্ণ পদক জয়ী কুস্তিগীররা দুই হাজার, রৌপ্য জয়ের জন্য দেড় হাজার এবং ব্রোঞ্জ জয়ের জন্য এক হাজার টাকা অর্থ পুরস্কার পাবেন আজ। বিকাল চারটায় হ্যান্ডবল মাঠেই পুরস্কার বিতরণ।