ঘুরে দাঁড়ালো চেলসি ডর্টমুন্ড

বার্সার কষ্টার্জিত জয় টানা জয়ে আর্সেনাল

এক নজরে জেনিট সেন্ট পিটার্সবার্গ ০ ০ অস্ট্রিয়া ওয়েইন বাসেল ০ ১ শালকে স্টুয়া বুখারেস্ট ০ ৪ চেলসি আর্সেনাল ২ ০ ন্যাপোলি বরুশিয়া ডর্টমুন্ড ৩ ০ অলিম্পিক মার্শেই এফসি পোর্তো ১ ২ অ্যাটলেটিকো মাদ্রিদ আয়াক্স ১ ১ এসি মিলান সেলটিক ০ ১ বার্সেলোনা শিরোপা প্রত্যাশী চেলসি ও গেলবারের রানার্স আপ বরুশিয়া ডর্টমুন্ড চ্যাম্পিয়ন্স লিগে ঘুরে দাঁড়িয়েছে। জয় অব্যাহত রেখেছে আর্সেনাল, শালকে। মঙ্গলবার রাতের অন্য খেলায় ১০ জনের সেল্টিকের বিরুদ্ধে ১-০ গোলে জিতে বার্সেলোনা সেল্টিক পার্কে টানা হার এড়াতে সক্ষম হয়। চেলসি রোমানিয়ায় গিয়ে স্টুয়া বুখারেস্টকে ৪-০ গোলে বিধ্বস্ত করে আগের খেলার হারটির ধাক্কা কাটিয়ে উঠেছে। র্যামিরেস একাই দুই গোল দেন। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম খেলায় বাসেলের কাছে অপ্রত্যাশিতভাবে হারে কোচ হোসে মরিনহোর দল। এ খেলার শুরুতে ইনজুরির কবলে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন চেলসির স্প্যানিশ ফরোয়ার্ড ফার্নান্দো টোরেস। তবে ২০ ও ৫৫ মিনিটে রামিরেসের গোল দুটি চেলসির জয় নিশ্চিত করে দেয়। ব্রাজিলীয়টির দ্বিতীয় গোলের আগে ড্যানিয়েল গিওরগিভেস্কি আত্মঘাতী গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় চেলসি। ৯০ মিনিটে ফ্রাঙ্ক লাম্পার্ড জয়ের ব্যবধান আরো বাড়ান। খেলা শেষে চাপমুক্ত মরিনহো বলেন, ‘এমন জয়ই চায় চেলসি। বাসেলের বিপক্ষের প্রথম ম্যাচটি ছিল বেদনাদায়ক। আমরা সত্যি ভাল খেলেছি। আমরা দেখিয়েছি জয়ের জন্য আমরা মরিয়া ছিলাম। এই জয় আমাদেরকে আত্মবিশ্বাস যোগাবে।’ পরবর্তী ম্যাচে চেলসির প্রতিপক্ষ ‘ই’ গ্রুপে শীর্ষে থাকা শালকে। জুলিয়ান ড্রেক্সলারের গোলে বাসেলকে হারিয়ে শতভাগ জয়ের মধ্যে আছে জার্মান ক্লাবটি। বরুশিয়া ডর্টমুন্ড রবার্ট লেভানডোভস্কির জোড়া গোলে ‘এফ’ গ্রুপে অলিম্পিক মার্শেইকে হারিয়েছে ৩-০ ব্যবধানে। আর্সেনাল ২-০ গোলে নেপোলিকে হারিয়ে ছয় পয়েন্ট পেয়ে এই গ্রুপের শীর্ষে আছে। কোচ হিসেবে ইংলিশ ক্লাবটিতে ১৭ বছর পূর্ণ হওয়ার দিনে আর্সেন ওয়েঙ্গারকে উদ্যাপনের উপলক্ষ এনে দেন রিয়াল মাদ্রিদ থেকে ইংলিশ ক্লাবটিতে যোগ দেয়া জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। তিনি অষ্টম মিনিটে নিজে গোল করে দলকে এগিয়ে দেয়ার পর ১৫ মিনিটে অলিভার গেরুদকে দিয়ে করিয়েছেন আরেকটি। দ্বিতীয়ার্ধেও প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে ওয়েঙ্গারের শিষ্যরা। ইংলিশ প্রিমিয়ার লিগেও চলতি মৌসুমে দুর্দান্ত খেলে আর্সেনাল এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। আর্সেনালের অধিনায়ক মিকায়েল আরটেটা স্কাই স্পোর্টসকে বলেন, ‘আমরা খুব ভাল একটি দলের বিপক্ষে খেলেছি। এবং অত্যন্ত দক্ষতার সাথে আমরা ম্যাচটা জিতেছি। ম্যাচের প্রথমার্ধে আমরা দুর্দান্ত খেলেছি। আমাদের দলে গোল করার মতো অনেক খেলোয়াড় আছে। ইনজুরি থেকে সেরে আরো বেশ কয়েকজন খেলোয়াড় দলে ফেরার অপেক্ষায় আছে। দলে ফিরে তারা নিজেদের নৈপুণ্য প্রদর্শন করবে।’ লিওনেল মেসিহীন ম্যাচে সেলটিককে হারিয়ে বার্সেলোনা ‘এইচ’ গ্রুপে দ্বিতীয় জয় পেল। গত মৌসুমে এ সেল্টিক পার্কে অপ্রত্যাশিতভাবে পরাজিত হলেও এ রাতে সেসক ফেব্রেগাস স্কটিশ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে জয়সূচক গোলটি করেন। এ নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে বিপক্ষের মাঠে বেশি ৩৯টি জয় পাওয়া দলের খাতায় নাম লেখালো স্পানিশ জায়ান্টরা। কাতালানরা পুরনো হারের শোধ নিলেও মেসি ছাড়া মাঠে নেমে জয় পেতে বেশ কষ্ট করতে হয়েছে কোচ জেরার্ডো মার্টিনোর দলটিকে। বলের দখল বজায় রাখলেও গোলের দিশা পাচ্ছিলেন না অতিথিরা। এমনকি নেইমারকে ফাউল করে সেল্টিক মিডফিল্ডার স্কট ব্রাউনের লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর শেষ ৩১ মিনিট স্কটিশরা দশজনের দলে পরিণত হলে গোল পায় বার্সেলোনা। ৭৬ মিনিটে সানচেজের জোগান থেকে হেডে গোলটি করেন ফ্যাব্রিগাস। এ জয়ে মার্টিনো খুশি হলেও সেলটিকের কোচ নেইল লেনন ব্রাউনকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত মানতে পারছেন না, ‘লাল কার্ড দেখানোর মতো কিছুই ঘটেনি। রেফারির এই সিদ্ধান্তটাই ম্যাচের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। বার্সেলোনার বিপক্ষে দশজনের দল নিয়ে খেলা খুবই কঠিন।’ মারিও বালেতোল্লি পেনাল্টি থেকে গোল করলেও এসি মিলান ১-১ গোলে ড্র করে আয়াক্সের সাথে।