হাত ধোয়া দিবসে শিশুদের সঙ্গে সাকিব আল হাসান

লাইফবয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান গত মঙ্গলবার দেশের ৫০ জন শিশুর ৫ম জম্মদিন উদযাপনের মাধ্যমে শুরু করলো বিশ্ব হাত ধোয়া দিবস উত্সবের। সাকিব আল হাসান বলেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে দেশের শিশুদের স্বাস্থ্য নিয়ে আমি চিন্তা করি। আমার কোন ধারণাই ছিল না যে, শুধু ৫টি বিশেষ সময়ে নিয়ম অনুযায়ী হাত ধুয়ে আমার পরিবারের সবাই সুস্থ থাকতে পারে! আর পরিবারের সুস্থতা মানেইতো আনন্দ। লাইফবয়ের সাথে যুক্ত হয়ে হাত ধোয়ার গুরুত্বের মতো প্রয়োজনীয় বার্তা দেশব্যাপী মা এবং শিশুদের মাঝে ছড়িয়ে দিতে এবং একটি স্বাস্থ্য সচেতন দেশ গড়ার এই প্রচেষ্টায় থাকতে পেরে আমি গর্ব অনুভব করছি।’ ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর কে. এস. এম মিনহাজ বলেন, “সাবান দিয়ে হাত ধোয়া হচ্ছে নিউমোনিয়া এবং ডায়রিয়ার মতো রোগ থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে কার্যকর এবং একই সাথে কম খরচের উপায়গুলির একটি। এই রোগগুলোতে প্রতি বছর ১.৭ মিলিয়ন শিশু ৫ বছর বয়স হওয়ার আগেই মৃত্যুবরণ করে। আর তাই বিশ্ব হাত ধোয়া দিবস ’১৩ উপলক্ষে লাইফবয় নতুন ক্যাম্পেইন ‘হেল্প অ্যা চাইল্ড রিচ ৫’ উদ্বোধন করেছে। দিনের ৫ সময় হাত ধোয়ার সঠিক তথ্যটি মানুষের কাছে পৌঁছে দিতে পারলে আরো অনেক বেশি শিশু তাদের ৫ম জম্মদিন উদ্যাপন করতে পারবে। তাই অক্টোবরের ৫ এবং ৭ তারিখ ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর সকল কর্মকর্তা-কর্মচারী শিশুদের সাবান দিয়ে হাত ধোয়ার সঠিক নিয়ম এবং গুরুত্বপূর্ণ পাঁচটি সময়ের ব্যাপারে শিখাবে।