জাতীয় যুব হকির এন্ট্রি আহ্বান

গত সপ্তাহে যুব হকির জন্য স্পন্সর পেয়েছে ফেডারেশন। জাতীয় যুব হকির জন্য প্রস্তুতি নিয়েছে ফেডারেশন। ২৫ অক্টোবর থেকে টুর্নামেন্ট শুরু হবে বলে গতকাল জানিয়েছে হকি ফেডারেশন। আগ্রহী দলগুলোকে ১২ অক্টোবরের মধ্যে নাম এন্ট্রি করতে বলা হয়েছে। এন্ট্রি ফি এ্যাফিলিয়েটেড সংস্থার জন্য পাঁচশত এবং নন এ্যাফিলিয়েটেড সংস্থার জন্য এক হাজার টাকা জমা দিতে হবে।