যুব ফুটবলে কঠিন গ্রুপে বাংলাদেশ
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৩, ২১:৫৩
ইরাকে অনূর্ধ্ব-১৯ যুব ফুটবলে বাংলাদেশ দল কঠিন গ্রুপে পড়েছে। পাকিস্তান, ইরাক, কুয়েতের সাথে বাংলাদেশকে লড়াই করতে হবে। এএফসির এই বাছাই টুর্নামেন্টে নয়টি গ্রুপে খেলা হবে। বাংলাদেশ খেলছে সি গ্রুপে। নয় গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা রানার্সআপ ছয় দল যাবে চূড়ান্ত পর্বে। ৮ অক্টোবর কুয়েত, ১০ অক্টোবর ইরাক এবং ১২ অক্টোবর শেষ ম্যাচ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে।