শক্ত বেল্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়!
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৩, ২২:১৭
রোগের হয়তো নানা কারণ থাকতে পারে। কিন্তু এবার ক্যান্সার নামক ভয়াবহ রোগের একটা কারণ খুঁজে পাওয়া গেছে। আর তা হলো কোমরে শক্ত করে বেল্ট পরলে না কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই সাধু সাবধান!
স্কটল্যান্ডের ডাক্তাররা জানিয়েছেন, কেউ যদি কোমরে শক্ত করে বেল্ট বাঁধে তাহলে পাকস্থলি থেকে এসিড উপরের দিকে উঠতে পারে এবং খাদ্যনালীর ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বিশেষ করে যাদের ওজন বেশি। দেশটির গ্লাসগো এবং স্ট্রাথক্লাইড ইউনিভার্সিটি এবং সাউদার্ন জেনারেল হাসপাতালের উদ্যোগে এই গবেষণা চালানো হয়। গবেষণায় ২৪ জনকে বাছাই করা হয়। এদের মধ্যে ওজন বেশি ১২ জন এবং ওজন কম এমন ১২ জনকে বেছে নেয়া হয়। -ইউপিআই