বহুগুণ বেশি

মানব সারল্য আমাকে গরিব করেছে জীবনের বিশ্বাস বোকা বানিয়েছে রীতিনীতিপথ নিয়ে গেছে ভ্রমে-বিভ্রমে সাহস রয়েছে গরলে সত্য হয়েছে মিথ্যাবন্দি প্রজ্ঞা বেঁধেছে ফন্দি অন্যায় ফেঁদেছে সন্ধি পেতেছে দুর্নাম সমাজ প্রকৃতি ভুবনে এসে দেখেছি কষ্ট ও দুঃখ সুখের চেয়ে বহুগুণ বেশি স্বজ্ঞা মেতেছে কুটক্তি হিংসায় চরম আসক্তি মনন চলে অকালে মেধা ফলে বিফলে রূপ চষে নকলে— আবাল্য আমাকে হতবাক করেছে জীবনের ইচ্ছায় ভীতভীরু জড়িয়েছে। প্রভু, এহেন কুলক্ষণে কেন নিয়ে এলে জন্মঘুম ভেঙে হাঁদাজন্ম করে। আমার কিছু প্রশ্ন আছে অন্তরে আমি কেন? বলবে তুমি মৃত্যুঘুমে!