শবদেহ
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৩, ১৯:০৮
আমার এই একাকিত্বের শবদেহ নিয়ে
আজ অবেলা তুমি কোথায় যাবে?
মৃত্যুময় শশ্মানের নিস্তব্ধতা ভেঙে—
অতঃপর একাকী চন্দনের চিতায় পোড়াবে?
জন্মজঠর থেকে বিষের জ্বালায় অন্তর্লীন দ্রোহ হয়ে
নিশিদিন নীরবে যে নাকি নিজেই জ্বলে-পুড়ে
একাকার হয়ে গেছে অদৃশ্য আগুনে
দৃশ্যমান আগুনের সাধ্য কী পোড়ায় তাকে!
তোমার নিঃশ্বাসী আকাশ কেবলই ছেয়ে যাবে বিষের বিষে
লুটানো বসন্ত বাউরির, বৃক্ষরাজির পালক পত্রহীন অভিশাপে
পুড়ে যাবে যত সব স্বপ্নের বসত।
আমার এই একাকিত্বের শবদেহ ছুঁয়ে যাবে
এত বেশি দীর্ঘ নয় আগুনের হাত।