ব ই য়ে র ক থা

গ্রন্থনা আজহারুল হক ফরাজী পার হতে সংশয় সিরাজুল ইসলাম চৌধুরী প্রচ্ছদ :শিবু কুমার শীল প্রকাশনায় :শুদ্ধস্বর দাম : ৪২০ টাকা মাত্র। জাতীয়তাবাদ থেকে সমাজতন্ত্রে উওরণের দুয়ারটা আমরা পার হতে পারছি না। একটা সংশয় আছে। সেজন্য আমাদের মুক্তিও মিলছে না। মুক্তিযুদ্ধের চেতনা ছিল মূলত আমাদের সমাজ বিপ্লবের স্বপ্ন। এটা কেবল একাত্তরের চেতনা নয়। এই স্বপ্নটা আমাদের ছিল সেই ব্রিটিশ আমল থেকেই। বইটির প্রবন্ধগুলোতে দেখানো হয়েছে—আমাদের চিন্তায়, রাজনীতিতে, নারীর অবস্থানে ওই দুয়ারটা আমরা পার হতে পারিনি। কিন্তু কেন পারিনি? এখানে ব্যর্থতাটা আসলে কার, দেশের জনগণের নাকি জনপ্রতিনিধিদের? এমন নানা প্রশ্নের উত্তর পাওয়া যাবে বইটিতে। ০০০ সিসেম দুয়ার খোলো নাসরীন জাহান প্রচ্ছদ : মাসুক হেলাল প্রকাশনায় :প্রথমা প্রকাশন দাম : ১৫০ টাকা মাত্র। শৈশবে একটি নৃশংস হত্যাকাণ্ড দেখেছিল মুনতাসির। এরই প্রতিক্রিয়ায় যৌবনেও সে এমনসব কাণ্ড ঘটায়, বাস্তবে যা ভ্রম বলে মনে হয় তার। বাস্তবে ঘটেছে এমন ঘটনাকে মনে হয় স্বপ্ন্ন। এই ঘোরের শিকার হয়ে একদিন সে তার স্ত্রীকে খুন করে বেরিয়ে পড়ে অজানার পথে। ট্রেনে চেপে গ্রাম-প্রান্তর পেরিয়ে ঘোরগ্রস্ত মুনতাসির গিয়ে দাঁড়াবে এক পড়ো বাড়িতে। শশীকলার সামনে। এ শশীকলার সঙ্গে মুনতাসির গিয়ে দাঁড়াবে কবি চন্দ্রাবতীর গ্রামে। চন্দ্রাবতীর কাব্যের চরিত্রের সঙ্গে একাত্ম হতে হতেই একসময় শশীকলাকে দাঁড়াতে হয় সে সত্যের সামনে, যেখানে জন্ম ইতিহাসের কথা আছে, আছে বিচ্ছেদের কথা। নিজের শেকড়ের কথা জেনে ঘোরগ্রস্ত মুনতাসির এখন কী করবে? রুদ্ধশ্বাসে পড়ার মতো উপন্যাসটি পাঠককে মুগ্ধ করবে। ০০০০ ভারপ্রাপ্ত সচিব আন্দালিব রাশদী প্রচ্ছদ :ধ্রুব এষ প্রকাশনায় : অন্বেষা প্রকাশন দাম : ১৬০ টাকা মাত্র। আন্দালিব রাশদীর ‘প্রতিমন্ত্রী’ যে পাঠক পড়েছেন, আমলাতন্ত্র নিয়ে তার মনে যেসব প্রশ্ন জেগেছিল সেসব প্রশ্নের জবাব দিতেই ‘ভারপ্রাপ্ত সচিব’ মুখ খুলেছেন। ‘প্রতিমন্ত্রী’ যিনি পড়েননি ‘ভারপ্রাপ্ত সচিব’ দিয়ে শুরু করতে পারেন।