টি প স

পিসির যেকোনো সমস্যা সমাধানের জন্য পিসির কনফিগারেশন জানাটা জরুরি। সবসময় এই কনফিগারেশন মুখস্থ রাখাও সম্ভব নয়। ছোট্ট একটি সফটওয়্যার ইন্সটল করা থাকলে মুখস্থ রাখার দরকারও হবে না। ‘সিপিইউ-জেড’ সফটওয়্যারটি দিয়েই এই কাজটি করতে পারবেন। এর মাধ্যমে পাওয়া কনফিগারেশন এইচটিএমএল কিংবা পিডিএফ ফরম্যাটে সংরক্ষণও করা যাবে। www.cpuid.com ঠিকানায় গিয়ে ডাউনলোড করা যাবে এটি।