যশোরে আওয়ামী লীগ নেতাকে গুলির ঘটনায় উল্টো মামলা
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৩, ২০:১৬
যশোরে আওয়ামী লীগ নেতা ও এক শ্রমিককে গুলি করার ঘটনায় উল্টো মামলা হয়েছে। হামলাকারী ফিঙে লিটন গ্রুপের ক্যাডার মাহমুদুর রহমান ওরফে পান্নু এ মামলা করেছেন। এর আগে হামলার শিকার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাদি হয়ে একটি মামলা করেছিলেন। এ মামলার কার্যক্রম ব্যাহত করতে এবং ঘটনা ভিন্নখাতে নিতে উল্টো এ মামলা হয়েছে বলে নজরুল পক্ষের অভিযোগ। পাল্টাপাল্টি মামলার বিষয়টি স্বীকার করে যশোর কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক জানিয়েছেন, দুপক্ষই এজাহার দেয়ায় তা রেকর্ড করা হয়েছে।