চিকিত্সার্থ সাহায্যের আবেদন
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৩, ২০:১৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনুপ কুমার বিশ্বাস গত ৭ বছর যাবত মস্তিস্কের রোগে ভুগছেন। বর্তমানে তার মস্তিস্কে অপারেশন করতে হবে। এজন্য ১০/১২ লাখ টাকার প্রয়োজন। যা তার দরিদ্র পিতা-মাতার পক্ষে যোগাড় করা অসম্ভব। তিনি তার চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: রিপন বিশ্বাস, ব্যাংক হিসাব নং- ১০৮.১০১.২৪৯৫৮৯, ডাচবাংলা ব্যাংক লিমিটেড, শান্তিনগর শাখা, ঢাকা। বিকাশ একাউন্ট নং- ০১৭৬৭৮৪৮০২৪।
মো. আজিজুল হক
ছোট্টশিশু মো. আজিজুল হক (৯) গত তিন মাস যাবত্ কিডনির সমস্যায় ভুগছে। জরুরি ভিত্তিতে তার অপারেশন করাতে হবে। এজন্য প্রয়োজন প্রচুর অর্থের। তার হতদরিদ্র পিতা ছেলের চিকিত্সার্থে আর্থিক সাহায্যের জন্য সমাজের বিত্তবানদের কাছে আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মোহাম্মদ যোবায়ের, ডাচবাংলা ব্যাংক লিঃ, ধানমন্ডি শাখা, সঞ্চয়ী হিসাব নং- ১১০.১০৩.২৪৬৭৫, মোবাইল- ০১৯৭৪০৮৫৩৭০ ও ০১৯১৪২৪৪৯৫১।