‘ধুম থ্রি’-এর টিকিটের মূল্য বৃদ্ধি!

‘ধুম’। বলিউড প্রেমীদের কাছে অনেক জনপ্রিয় একটি নাম ও সিরিজ। এবার সেই নামের সঙ্গে যুক্ত হয়েছে পারফেক্টশনিস্ট আমির খান। তার উপরে গত একটি বছর ধরে একের পর এক শুটিংয়ের পূর্ব প্রস্তুতির অভাবনীয় সংবাদ দিয়ে আসছে ছবিটি। সম্প্রতি প্রকাশ পায় এর ট্রেইলর। আর এই অল্প সময়েই লক্ষাধিকবার দেখা হয়েছে এই প্রমোটি। তাই এবার ইয়াশরাজ ফিল্মস সিদ্ধান্ত নিয়েছে, টিকিটের মূল্য বৃদ্ধির। এর কারণও রয়েছে, আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। এরইমধ্যে ‘ধুম’প্রেমীরা অনলাইনে আগাম প্রায় এক সপ্তাহের টিকিট কিনে ফেলেছেন। এসব বিষয় বিবেচনা করে শুধুমাত্র ছুটির দিনে দ্বিগুণ দামে বিক্রি হবে ‘ধুম থ্রি’-এর টিকিট। পাশাপাশি, বলিউডের ইতিহাসে সর্বোচ্চ মূল্যে টিকিট বিক্রি হতে যাচ্ছে এবার।