১৭টি পরিবেশনা দিয়ে এবারের ‘পরিবর্তন’

বিনোদন রিপোর্ট

 

জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’। এবার প্রচার হবে এই অনুষ্ঠানটির ৩৫তম পর্ব। বিটিভির পর্দায় আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে পরিবর্তন। এবারের পরিবর্তন সাজানো হয়েছে মোট ১৭টি পরিবেশনা দিয়ে। রমজান মাস বিধায় বিভিন্ন সেগমেন্টে অন্যান্য বিষয়ের সাথে রমজানের তাত্পর্য, ইফতার, ঈদের কেনাকাটা, টেলিভিশন নাটক নির্মাণ, দ্রব্যমূল্য, যাকাত বিষয়ক কথাবার্তা প্রাধান্য পেয়েছে। পরিবর্তনের এবারের পর্বের জন্য তৈরি করা হয়েছে ৩টি নতুন গান। দেলোয়ার আরজুদা শরফের রমজান বিষয়ক কথামালা নিয়ে লেখা অভি আকাশের সুর ও মুশফিক লিটুর সঙ্গীতায়োজনে একটি গান গাইবেন সুফি ঘারানার জনপ্রিয় কণ্ঠশিল্পী পারভেজ সাজ্জাদ। আকেটি গান গাইবেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বী। বিগত ৩৪তম পর্ব পর্যন্ত যে সকল দর্শক সর্বাধিকবার বাংলাদেশ টেলিভিশনের মিলনায়তনে উপস্থিত থেকে সরাসরি পরিবর্তন ধারণ পর্ব দেখেছেন তাঁদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ৩ জন দর্শক নিয়ে রয়েছে দর্শক প্রতিযোগিতা পর্ব। এবারের প্রতিযোগিতার বিষয় ছিল স্মার্ট মোবাইল ফোন। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।