রূপগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সভা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৩, ২০:৫৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা কমিটি গতকাল বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সভা করে। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল। বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আফসারুল আমীন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আব্দুল হাই, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রাশেদ, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লায়ন মো. হাবিবুর রহমান হারেজ, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, মহিলা সংস্থার সভাপতি হাসিনা গাজী প্রমুখ। সভায় প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের তিন শতাধিক প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কিমিটির সদস্যরা অংশ নেন।