ভাণ্ডারিয়ায় মাদ্রাসা ছাত্র নিখোঁজ
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৩, ২০:৫৫
আবুল হোসেন বাবু (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র গত দিন ধরে নিখোঁজ রয়েছে। উপজেলার সিংহখালী গ্রাম থেকে গত ২৭ সেপ্টেম্বর আবুল হোসেন বাবু ওই মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়। এ ঘটনায় তার বড় ভাই আঃ কুদ্দুছ হাওলাদার গত ৩০ সেপ্টেম্বর ভাণ্ডারিয়া থানায় একটি ডায়েরি করেছেন। বাবা হাবিবুর রহমান হাওলাদার জানান, শুক্রবার তার ছেলে জুমার নামাজ আদায় করতে গিয়ে আর ফিরেনি। আবুল হোসেন সিংহখালী দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।