সুন্দরবনে অভিযানে ৭০ অপহূত জেলে উদ্ধার

পশ্চিম সুন্দরবনের গহীনে যৌথ বাহিনীর সাড়াশি অভিযানে ২৬ নৌকাসহ ৭০ জন অপহূত জেলেকে উদ্ধার করা হয়েছে। কৈখালী উপকূল রক্ষী বাহিনীর কেসিসি অফিসার নাসির উদ্দীন জানান, গত বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের নুচোখালী খালে বিজিবি ও কোষ্টগার্ডের যৌথ অভিযানে জলদস্যু আলিম বাহিনীর কবল থেকে ২৬ নৌকাসহ ৭০ জন জেলেকে উদ্ধার করা হয়। এ সময়ে যৌথ বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে জলদস্যু আলিম তার সদস্যদের নিয়ে সুন্দরবনে পালিয়ে যায়।