এলটন জন। বিখ্যাত এই ব্রিটিশ সঙ্গীতশিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। নিজের বিতর্কিত জীবন নিয়ে বহুবার সমালোচিত হয়েছেন তিনি। তাঁর জীবনী নিয়ে নির্মিত হয়েছে ‘রকেট ম্যান’ শিরোনামে সিনেমাটি। যেটি যুক্তরাজ্যে মুক্তি পাবে ২২ মে ও যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ৩১ মে। মুক্তির আগে ‘কান চলচ্চিত্র উত্সব’-এর ৭২তম আসরে প্রিমিয়ার হয়ে গেল ডেক্সার ফ্লেচার পরিচালিত এই সিনেমাটির। যেখানে উপস্থিত ছিলেন এলটন জন। সাথে ছিলেন পরিচালক ও এলটন জনের চরিত্রে অভিনয় করা ট্যারন এজাটন। উত্সব প্রাঙ্গণে একসাথে ফ্রেমবন্দি হন তাঁরা।
সিনেমাটির প্রিমিয়ার শেষ করে পার্টির আয়োজন করা হয়। সেখানে এলটন ‘রকেট ম্যান’ লেখা জ্যাকেট পরে পিয়ানো বাজান।