জ্যাকসনের চিকিত্সায় অবহেলার দায় মুক্ত হলো ‘এইজি লাইভ’
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৩, ২০:৫৮
কনসার্ট আয়োজনকারী প্রতিষ্ঠান ‘এইজি লাইভ’ মাইকেল জ্যাকসনের চিকিত্সায় অবহেলার অপরাধে অপরাধী নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। জ্যাকসনের পরিবার প্রতিষ্ঠানটির কাছে ২৯ কোটি ডলার ক্ষতিপূরণ
দাবি করেছিল। মাইকেল জ্যাকসনের চিকিত্সায় অনিচ্ছাকৃত ভুলের জন্য ডা. কনরাড মুরে ৪ বছর ধরে জেলে আছেন। ২০০৯ সালে ৫০ বছর বয়সে অতিমাত্রায় চেতনানাশক প্রয়োগের কারণে মারা যান জ্যাকসন। বিচারকরা যাচাই করে দেখেন মুরে জ্যাকসনের চিকিত্সার জন্য অযোগ্য ছিলেন না। তাছাড়া মুরেকে চিকিত্সক হিসেবে নিয়োগ দেয়ার জন্য মাইকেল জ্যাকসন সুপারিশ করেছিলেন। জ্যাকসনের মা ও বড় ভাইসহ মোট ৫০ জন মামলায় সাক্ষ্য দিয়েছিলেন।