অনূর্ধ্ব-১৯ দলের লক্ষ্য চূড়ান্ত পর্ব

সাফের ব্যর্থতা নিয়ে মাথা নিচু বাংলাদেশের ডাচ কোচদের। সেই ক্ষত না শুকাতে নতুন এক দায়িত্ব নিয়ে ইরাকে যেতে হচ্ছে ক্রুইফ এবং তার সহকারী রেনে কেস্তারকে। কারণ এই দু’জন অনূর্ধ্ব-১৯ ফুটবল দল নিয়ে রবিবার ইরাক যাচ্ছে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দল ইরাক, কুয়েত পাকিস্তান। বাংলাদেশের জন্য কঠিন লড়াই হবে। কোচদের জন্য এটি আরেকটি পরীক্ষা। বাংলাদেশের গ্রুপ থেকে একটি দল উঠবে চূড়ান্ত পর্বে উঠবে। কতটা সম্ভব তা আগাম বলা কঠিন। দলের কোচ হিসাবে যাচ্ছেন ক্রুইফ। আর মূল কোচ হিসাবে যাচ্ছেন রেনে কেস্তার। ক্রুইফ বলেছেন,‘আমি ইরাক, কুয়েত, পাকিস্তানের খেলার ভিডিও দেখেছি। অবশ্যই তারা ভাল প্রতিপক্ষ। কিন্তু আমার দলের খেলার দিকেই আমার লক্ষ্য থাকবে। আর আমাদের প্রস্তুতিও ভাল হয়েছে। প্রতিটি অনুশীলনে ও ম্যাচে আমরা উন্নতির ধারা ধরে রেখেছি। আশা করছি ইরাকে আমরা ভাল করবো এবং মিয়ানমারে কোয়ালিফাই করতে পারবো। আর সেটাই আমাদের লক্ষ্য।’ ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে তুরস্ক সীমান্তে আরবিলে আমাদের বাছাইপর্ব খেলা হবে।