অস্ট্রেলিয়ান কোচ চূড়ান্ত করেছে আবাহনী

আগেই কথা পাকাপাকি ছিল। সব কিছু পছন্দও করে রেখেছিল আবাহনী এবং অস্ট্রেলিয়ান কোচ নাথান হল দু’জনেই। এক সপ্তাহ আগে ঢাকায় আবাহনীতে সাক্ষাতকার দিয়ে ছিলেন এই অজি। আলোচনাটা সেখানেই চূড়ান্ত ছিল। নাথান হল আবাহনীকে বলে গিয়েছিলেন যদি শর্তে রাজি থাকো জানাবে। আবাহনী এই অস্ট্রেলিয়ান কোচকেই তার শর্ত মেনে নিয়ে ফুটবল দলের দায়িত্ব দিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। সেই সাথে নাথান হলকে ঢাকায় আসার সবুজ সংকতে দিয়েছে। আগামী ১৯ অক্টোবর ঢাকায় আসবেন বলে জানা গেছে। ২০ অক্টোবর ২৯ বছর বয়সী কোচ নাথান হল ফুটবল দলের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।