জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক রবিবার
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৩, ২২:০৫
পবিত্র ঈদ-উল-আযহার তারিখ নির্ধারণের জন্য আগামী রবিবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে। কমিটি জিলহজ্ব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদ-উল-আযহা কবে উদযাপিত হবে তা নির্ধারণ করবে। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন জানায়, বায়তুল মোকাররম সভাকক্ষে রবিবার সন্ধ্যা সোয়া ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। আর বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুততার সাথে টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর: ৯৫৫-৯৪৯৩, ৯৫৫-৯৬৪৩, ৯৫৫-৫৯৪৭, ৯৫৫-৬৪০৭ ও ৯৫৫-৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬-৩৩৯৭।