স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারীদের কর্মসূচি প্রত্যাহার
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৩, ২২:০৬
স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশন তাদের ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হকের সাথে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের ১৫ সদস্যের একটি দল সাক্ষাত্ করতে আসলে এ ঘোষণা দেয়া হয়।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী অ্যাসোসিয়েশনের পাঁচ দফা দাবি মনোযোগ দিয়ে শোনেন এবং তিনটি দফা দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা নেয়ার জন্য তাত্ক্ষণিকভাবে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় মন্ত্রী অপর দুটি প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন।
এ সময় স্বাস্থ্য সচিব এমএম নিয়াজউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খন্দকার মোঃ সিফায়েত উল্লাহ, অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জেড এম শফিউল আলম বাদশা, সভাপতি এম হারুন অর রশীদ, মহাসচিব আব্দুর রহমানসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।-তথ্য বিবরণী