পশুহাটে জাল টাকা শনাক্তকরণে মেশিন বসাবে ২২ ব্যাংক

অন্যান্য বছরের মত এবারও কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন বসবে। আইন-শৃংখলা বাহিনীর পাশাপাশি এবার এ কাজের জন্য ২২টি ব্যাংককে দায়িত্ব দেয়া হয়েছে। মঙ্গলবার ব্যাংকগুলোকে চিঠি দিয়ে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঈদের আগের দিন পর্যন্ত এ দায়িত্ব পালন করতে হবে ব্যাংকগুলোকে।