ওষুধ ছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ

উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার হলেই আমরা প্রথমে ছুটে যাই ডাক্তারের কাছে। আর ডাক্তারের কাছে যাওয়া মানেই বেশিরভাগ ক্ষেত্রেই ধরিয়ে দেন এক গাদা ওষুধ। কিন্তু ওষুধ ছাড়াই খাবার দাবার ও জীবনযাত্রা নিয়ন্ত্রণ করেও আমরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারি। সাধারণভাবে সিস্টোলিক ব্লাড প্রেসার ১৪০ এবং ডায়াস্টলিক ব্লাড প্রেসার ৯০ এর বেশি হলে উচ্চ রক্তচাপ ধরা হয়। আর যাদের উচ্চ রক্তচাপ সমস্যা আছে তাদের যা যা করণীয় তা হচ্ছে প্রথমে খাবারে বাড়তি লবণ একেবারেই খাওয়া যাবে না। এর পরিবর্তে রসুন, আদা ও অন্যান্য মসলা ব্যবহার করা যেতে পারে। পরিহার করতে হবে তেলে ভাজা সবধরনের খাবার, ফাস্টফুড, চিজ, প্রক্রিয়াজাত খাবার ও আচার। লাল মাংস ও চর্বি জাতীয় মাংসের পরিবর্তে ছোট মুরগির মাংস খাওয়া যেতে পারে। খাবারে পর্যাপ্ত সবজি ও ফলমূল রাখা উচিত। বিশেষজ্ঞদের মতে রক্তে পটাসিয়ামের পরিমাণ কমে গেলে উচ্চ রক্তচাপ বাড়ে। কলা, আঙ্গুর, টমেটো, আলু ইত্যাদি খাবারে পর্যাপ্ত পটাসিয়াম আছে। এসব খাবার আহার করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। পাশাপাশি ব্যায়াম, হাঁটাচলা এবং নির্দিষ্ট সময় ঘুমানো উচিত। কমাতে হবে মানসিক চাপ ও হতাশা। এসব মেনে চললে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়।