মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৩, ২২:৩১
আব্দুল আলিম খান
বাংলাদেশ গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসের সাবেক ডেপুটি কন্ট্রোলার ও রাজনীতিবিদ আব্দুল আলিম খানের ৯ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে গ্রামের বাড়ি বলিয়াদীতে বাদ আসর এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আহমেদুর রহমান চৌধুরী
রাজনীতিবিদ ও সমাজসেবী আহমেদুর রহমান চৌধুরীর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আহমেদুর রহমান চৌধুরী স্মৃতি সংসদ ও আহমেদুর রহমান চৌধুরী ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া আগামীকাল আহমেদুর রহমান চৌধুরীর স্মৃতি সংসদের উদ্যোগে এ আর চৌধুরী ফাউন্ডেশন মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে মরহুমের স্মরণে এক সভা অনুষ্ঠিত হবে। এদিকে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মোহাম্মদপুর গ্রাম, সদর ও চট্টগ্রাম শহরস্থ বাসভবনে মরহুমের পরিবারও অনুরূপ কর্মসূচি গ্রহণ করেছে।