বিকাশ কান্তি কর্মকারের মৃিশল্প প্রদর্শনী শুরু
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৩, ২২:৩৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃিশল্প বিভাগের মাস্টার্সের শেষ বর্ষের ছাত্র বিকাশ কান্তি কর্মকারের একক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ‘মননে মৃত্তিকা’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আবুল বারক আলভী, ঢাবির মৃিশল্প বিভাগের চেয়ারম্যান স্বপন কুমার সিকদার, সহকারী অধ্যাপক রবিউল ইসলাম।
শিল্পী মাটি ও নানা উপকরণের মাধ্যমে ব্যবহারিক ও নান্দনিক শিল্পকর্ম গড়ে তোলা হয়েছে। শিল্পী বিকাশ কান্তি কর্মকার জানান, তিনি তার কাজের মধ্যদিয়ে সামাজিক ও রাজনৈতিক অবক্ষয় তুলে ধরতে চেষ্টা করেছেন। প্রদর্শনী চলবে ৭ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
নারী নির্মাতাদের চলচ্চিত্র
নারী নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে চলচ্চিত্র উত্সব। যৌথভাবে এই উত্সবের আয়োজন করেছে শিল্পকলা একাডেমি এবং মুভিয়ানা ফ্লিম সোসাইটি। উত্সবে ২৪ জন নারী নির্মাতার ৩২টি কাহিনী, প্রামাণ্য ও সল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে। আগামীকাল রবিবার বিকেল ৫টায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে উত্সবের উদ্বোধন করবেন ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিনী।
গতকাল শিল্পকলা একাডেমীতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা। এসময় উপস্থিত ছিলেন একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ, চলচ্চিত্র গবেষক অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী, মুভিয়ানার সভাপতি বেলায়াত হোসেন মামুন, আলী আহমেদ মুকুল প্রমুখ।
সাংবাদিক সম্মেলনে সারা আরা মাহমুদ বলেন, এর আগে আমরা নারী জাগরণের নাট্যায়োজন করেছি। এরই ধারাবাহিকতায় নারী নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে এই চলচ্চিত্র উত্সবের আয়োজন। বর্তমানে জঙ্গিবাদ যেভাবে মাথাচারা দিয়ে উঠেছে একে রুখে দিতে এমন আয়োজন আরো বেশি হওয়া প্রয়োজন।
সাবরিনা সুলতানা চৌধুরী বলেন, যে কোন সমালোচনার জবাব কাজের মাধ্যমে দেয়া ভালো। এর জন্য আলাদা কোন বক্তব্যের প্রয়োজন পড়ে না। এই আয়োজন প্রমাণ করবে নারীর অবস্থান। এই উদ্যোগের পাশাপাশি এদের নিয়ে প্রকাশনাও করা যেতে পারে। এর বাইরে এই নির্মাতাদের একত্রিত হওয়া দরকার।
আগামী ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন ৩টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকেল ৩টায়, ৫টায় এবং সন্ধ্যা ৭টায় এই প্রদর্শনী আয়োজন থাকছে।
যাত্রাপালা ‘রক্তাক্ত প্রান্তর’ মঞ্চস্থ
শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের উদ্যোগে গতকাল মঞ্চস্থ হলো যাত্রাপালা ‘রক্তাক্ত প্রান্তর’। একাডেমির জাতীয় নাট্যশালার পরিক্ষণ মঞ্চে মুনীর চৌধুরী রচিত এবং সুলতান সেলিম নির্দেশিত একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের পরিবেশনায় রেপার্টরি যাত্রাপালাটি মঞ্চস্থ হয়। যাত্রাপালার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-মিলন কান্তি দে, বেলায়েত হোসেন, জয়িতা মহলানবীশ, স্বপন, শিশির রহমান, শর্মীমালা, বনশ্রী, কমল, আজাদ ও মেহরাব প্রমুখ।
আনোয়ার হোসেন চলচ্চিত্র প্রদর্শনী
শুরু হলো ‘আনোয়ার হোসেন চলচ্চিত্র’ প্রদর্শনী। শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের উদ্যোগে সদ্য প্রয়াত চলচ্চিত্র অভিনেতা আনোয়ার হোসেন স্মরণে গতকাল থেকে শুরু হয়েছে এ চলচ্চিত্র প্রদর্শনী। গতকাল তার সাড়া জাগানো চলচ্চিত্র ‘নবাব সিরাজউদ্দৌলা’ প্রদর্শনের মধ্যদিয়ে শুরু হয় এ আয়োজন। আজ শুক্রবার সকালে ও বিকালে দুটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। কাল শনিবার বিকালে শেষ দিনে প্রদর্শিত হবে একটি চলচচ্চিত্র। প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত।