ক্যাপসন নিউজ
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৩, ২২:৩৫
হাসিখুশি প্রাণোচ্ছল আবু হানিফকে দেখে বোঝার উপায় নেই তার দুটি হাতেরই কব্জি কাটা। যে বয়সে তার মায়ের আঁচলে আঁচলে থাকার কথা ছিল, সেই বয়সেই রড মিস্ত্রির কাজ করতে হত পেটের তাগিদে। তখনই ঘটে যায় বিপদ। কাজ করতে করতে সে পড়ে যায় রড কাটার যন্ত্রের উপর। দুটি কব্জিই কেটে ফেলতে হয় তাকে। কিন্তু কাজ না করলে তার পেট চলবে না। তাই সে নিজে নিজেই অভিনব উপায় বের করে নিয়েছে। পিঠের উপর একটা গামছা রেখে হাতলে নিজের হাত দুটি পেঁচিয়ে নিয়ে সাইকেল চালানো শিখে নিয়েছে। এখন সে রাজধানীর নন্দীপাড়ার পার্শ্ববর্তী শেখের জায়গা এলাকায় মাছের খামার বা নির্মাণাধীন ভবনে গিয়ে খোঁজ নেয় কারো শ্রমিক দরকার আছে কিনা। দরকার মত সে সাইকেল চড়ে দ্রুত শ্রমিক খুঁজে এনে দেয়। এতে যা দুই-এক টাকা আসে তাই দিয়ে কোনমতে চলে তার সংসার -ইত্তেফাক