গজারিয়ায় দুই যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৩, ২২:৩৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বালুয়াকান্দির একটি ডোবায় বস্তাবন্দি দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সিনোবাংলা নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সামনে একটি ডোবা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এদের মধ্যে একটি লাশের গলায় লুঙ্গী এবং অপরটির গলায় পলেথিন বাধা। দু’জনেরই হাত পেছন থেকে বাধা ছিল।
গজারিয়া থানার সেকেন্ড অফিসার জানান, ৮/১০ দিন আগে অন্য কোথাও হত্যা করে পৃথক দু’টি পাটের বস্তায় বন্ধি করে হত্যাকারীরা এখানে লাশ ফেলে যায়। নিহতদের বয়স আনুমানিক ৩৫-৩৬ হবে। গুম করার উদ্দেশ্যে বস্তায় ভরে লাশ দুইটি ফেলে রাখা হয়েছে। লাশ দু’টি পচে বিকৃত হয়ে যাওয়ার কারণে তাদের পরিচয় সনাক্ত করা দুষ্কর হয়ে পড়েছে। ময়না তদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে গজারিয়া থানায় হত্যা মামলা হয়েছে।