ড. হাসান মাহমুদের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৩, ২২:৩৯
বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মানহানির অভিযোগে পরিবেশ ও বনমন্ত্রী ড. হাসান মাহমুদের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়ার আদালতে গতকাল বৃহস্পতিবার সকালে মামলাটি দায়ের করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন। মামলা নথিভুক্ত করার পর শুনানি শেষে আদালত মামলাটি খারিজ করে দেয়। মামলা খারিজ করার কারণ হিসাবে আদালত বলেছে, যার বিরুদ্ধে মন্ত্রী বক্তব্য দিয়েছেন তিনি নিজে সংক্ষুব্ধ নন এবং বাদী তার প্রতিনিধিও নন। এ কারণে মামলাটির গ্রহণযোগ্যতা নেই।