জোকস
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৩, ১৯:০০
স্ত্রী :ডাক্তার বললো আমাকে শিগগিরই চেঞ্জে যেতে হবে। এখন কোথায় যাই বল তো?
স্বামী :কোথায় আবার যাবে! এই ডাক্তার চেঞ্জ করে আরেকজন ডাক্তারের কাছে যাও।
:ওয়েটার আমার স্যুপে একটা মাছি।
:চালিয়ে যান স্যার, লাগলে আরও দেওয়া যাবে!
ডাক্তার :আজ আপনার কাশির আওয়াজটা আগের চেয়ে অনেকটাই ভালো ঠেকছে।
রোগী :ভালো তো লাগবেই ডাক্তার সাহেব, কাল সারা রাত প্র্যাকটিস করেছি যে!
:ভীষণ বদমেজাজী ছিলেন আমার প্রথম স্ত্রী। তাই বিয়ের পাঁচ বছরের মাথাতেই সম্পর্কটা ভেঙে দিতে হলো।
:আর তোমার দ্বিতীয় স্ত্রী?
:সে তো আরও বদমেজাজী।
:তাহলে এই সম্পর্কটাও গেল!
:নাহ! এই স্ত্রী’র সাথে ঘর করার আগে এত বেশি বদমেজাজ দেখেছি যে এখন বেশ সয়ে গেছে!
স্ত্রী :ছি! তোমার লজ্জা করে না! কটা সিগারেট খাও তুমি সারাদিন?
স্বামী :সেটা আসলে পুরোটাই নির্ভর করে বন্ধুরা কটা সিগারেট আমাকে দিতে রাজি হয় তার ওপর!