মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৩
রেডিও পল¬ীকণ্ঠের ২য় স্থান অর্জন
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৩, ১৯:০৩
মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৩ প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে মৌলভীবাজারের কমিউনিটি রেডিও ‘রেডিও পল¬ীকণ্ঠ’। শিশু অধিকার ও শিশুস্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ‘আলোর ভুবন’ নিয়ে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল রেডিও পল¬ীকণ্ঠ। মীনা কার্টুনের জন্মদিন উপলক্ষে সম্প্রতি ইউনিসেফ কর্তৃক ঘোষিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। রাজধানীর রূপসী বাংলা হোটেলের বলরুমে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। রেডিও ক্যাটাগরিতে (সৃজনশীল অনুষ্ঠান) ২য় স্থান অর্জনকারী রেডিও পল¬ীকণ্ঠের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সিনিয়র স্টেশন ম্যানেজার মো. মেহেদী হাসান।
অনুষ্ঠানে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি মি. প্যাসকেল ভিলেনুবু, ইউনিসেফ অ্যাম্বাসেডার যাদুশিল্পী জুয়েল আইচ ও চিত্রনায়িকা মৌসুমী উপস্থিত ছিলেন। উল্লে¬¬খ্য, ২০০৫ সাল থেকে ইউনিসেফ কর্তৃক এই পুরস্কার দেয়া হয়। এই পুরস্কার গণমাধ্যমে শিশুদের বিষয়সমূহ তুলে ধরার ক্ষেত্রে উত্কর্ষ অর্জনকে স্বীকৃতি দিয়ে থাকে।