সারিয়াকান্দিতে লেপ্ররা’র সভা
সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৩, ১৯:০৬
কুষ্ঠ প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন(লেপ্ররা) সারিয়াকান্দি উপজেলা ফেডারেশনের উদ্যোগে বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয় ।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বিধান চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান আলী । বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান , সমাজ সেবা অফিসার আব্দুর রশীদ , মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আকতার ,উপজেলা কুষ্ঠ সমন্বয়কারী ইমান আলী,সভায় লেপ্ররার বগুড়া জেলা সমন্বয়কারী ওয়াহেদুজ্জামান সংগঠনের আদর্শ উদ্দেশ্য তুলে ধরেন। এসময় লেপ্রয়ার ৮টি দলের ৫৬ জন সদস্য উপস্থিত ছিলেন ।