বিটিসিআরএনের যাত্রা শুরু

সম্প্রতি ঢাকায় একটি হোটেলে বাংলাদেশ তামাক নিয়ন্ত্রণ গবেষণা নেটওয়ার্ক (বিটিসিআরএন)-এর যাত্রা শুরু হলো। এর উদ্দেশ্য ছিল বিটিসিআরএন-কে একটি প্লাটফর্ম হিসেবে এগিয়ে নেয়া যাতে একটি কার্যকর তামাক নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন জোরদার করা সম্ভব হয়। এর মাধ্যমে স্থানীয় একটি তথ্যভিত্তিক গবেষণালব্ধ ফলাফল লাভের প্রতিষ্ঠান স্থাপন সহজ হবে এবং বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ বিষয়ে সম্ভাবনাময় গবেষকদের সমর্থন ও দিকনির্দেশনা প্রদান সম্ভব হবে। বিটিসিআরএন শিক্ষার্থী সদস্যসহ প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায় উভয় ক্ষেত্র থেকেই সদস্য নিয়ে থাকে। প্রেস বিজ্ঞপ্তি