বিড়ম্বনায় ‘রামলীলা’
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৩, ২০:৪৫
মাত্র অল্প ক’দিন বাকি সঞ্জয় লীলা বানসালির ‘রামলীলা’ ছবিটি মুক্তির। আগামী ১৫ নভেম্বর মুক্তি পাবে ছবিটি। এরইমধ্যে প্রমো বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হয়েছে। আর এই প্রমো নিয়েই যত ঝামেলা। এই প্রমো দেখে মামলা করে দিল পবন শর্মা নামের এক আইনজীবী। তবে মামলাটি ছবিটির নামে নয়, ছবিটির মুখ্য দুই অভিনয়শিল্পী দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের নামে হয়। মামলায় উল্লেখ করা হয়, প্রমোতে এই দুই অভিনয়শিল্পী কার্যকলাপ বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করতে পারে। শ্যাম নগর থানায় এই মামলা নথিভুক্ত হয়। তবে, এ বিষয়ে কোনো কিছুই ভাবছেন না পরিচালক সঞ্জয় লীলা বানসালি। নিজের মতো করেই কাজ করে যাচ্ছেন। গতকাল এই ছবির অডিও প্রকাশের কথা ছিল। কিন্তু, রণবীর সিং অসুস্থ থকাার কারণে এই অডিও প্রকাশনা অনুষ্ঠান পিছিয়ে নেওয়া হয়। তবে গতকালই হাসপাতাল থেকে ছাড়া পান অভিনেতা রণবীর সিং। এবার নতুন তারিখ ঠিক করে অডিও প্রকাশ করা হবে ছবিটির।