মুক্তি পেল ‘কুমারি মা’

বাবুল রেজা পরিচালিত বাণিজ্যিক চলচ্চিত্র ‘কুমারী মা’ গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে। ছবিটির কাহিনী ও সংলাপ রচনা করেছেন পরিচালক নিজেই। অভিনয় করেছেন নবাগত চিত্রনায়িকা তুলিসহ অভি, আসিফ ইকবাল, রিনা খান, টেলি সামাদ, রেহানা, জলিসহ আরও অনেকে। ছবিটি তুলি কথাচিত্রের প্রথম অবদান।