অফসাইড
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৩, ২০:৪৮
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘অফসাইড’ আজ প্রচার হবে চ্যানেল নাইনে দুপুর ২টা ৩৫ মিনিটে। এতে অভিনয় করেছেন—চঞ্চল চৌধূরী, পুর্ণিমা, সোহেল খান, ডা. এজাজ, শহীদ প্রমুখ। কাহিনীতে দেখা যাবে—আকাশ প্রফেশনাল কিলার। আকাশ একদিন এক মাদক চোরাচালান কারী আস্তানায় যায় একজনকে খুন করতে। সেখানে গিয়ে দেখে রিতা নামের একটা মেয়েকে। আকাশ কোনো কিছু না বলে চলে আসে। আর আকাশকে চলে আসার কারণ ঘিরেই এই টেলিফিল্ম।