নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ভোট দিয়ে আপনারা শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। নির্বাচনকে সামনে রেখে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। গত বৃহস্পতিবার বিকেলে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তারইল স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফুকরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শের আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।