সোনাতলায় উপনির্বাচনে খায়রুল ইসলাম নির্বাচিত

বৃহস্পতিবার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উপ-নির্বাচনে সদস্য পদে খায়রুল ইসলাম (টিউবঅয়েল) ১১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোছা. জিন্নাত মহল (মোরগ) ১১৭৪ ভোট পেয়েছেন। চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৩১৩০ জন ভোটারের মধ্যে ২৪৯৮ জন ভোটার ভোট প্রদান করেন। উক্ত ওয়ার্ডের নির্বাচিত সদস্য সরোয়ার জাহান টুকু সম্প্রতি পদত্যাগ করায় ঐদিন উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।