ঢাবি ও ভলান্টারি সার্ভিস ওভারসিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং তরুণদের মধ্যে স্বেচ্ছাসেবী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ (আইডিএমভিএস) এবং ভলান্টারি সার্ভিস ওভারসিস বাংলাদেশ (ভিএসওবি)-এর মধ্যে বৃহস্পতিবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। উপাচার্য দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন এবং ভলান্টারি সার্ভিস ওভারসিস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাহানা হায়াত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। -প্রেস বিজ্ঞপ্তি