ঢাবি সিনেট নির্বাচন

ফলাফল প্রত্যাখ্যান করে ভিসিকে উকিল নোটিস

গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে উকিল নোটিস দিয়েছেন নির্বাচনে জাতীয়তাবাদী পরিষদের প্রার্থী শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভুঁইয়া, ব্যালট নং-৬৩। তার দাবি, লক্ষ্মীপুর সরকারি কলেজ কেন্দ্রে ১২২টি ভোট থাকলেও তা গ্রহণ হয়নি। অথচ উক্ত কেন্দ্রের ভোট গ্রহণের সিদ্ধান্ত না নিয়েই মাত্র ২২ ভোটের ব্যবধানে তাকে পরাজিত দেখানো হয়েছে। তাছাড়া ১৮৮৭টি ভোট গণনা হয়নি বলেও তার দাবি। এক্ষেত্রে ঢাবি কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তার। -প্রেস বিজ্ঞপ্তি