বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল

চট্টগ্রাম বিভাগের ফাইনাল আজ

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাথারিয়া ঘোনার সরকারি প্রাইমারী স্কুল ও চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাইমারী স্কুল বঙ্গবন্ধু কাপ ফুটবলে এবং রাঙ্গামাটি কাউখালী উপজেলার মঘাছড়ি সরকারি প্রাইমারী স্কুল ও ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার চাঁদপুর সরকারি প্রাইমারী স্কুল বঙ্গমাতা ফুটবলের বিভাগীয় ফাইনালে উঠেছে। আজ শনিবার ফাইনাল দুটি দুপুর ২টায় ও বিকেল ৩টায় দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপ ফুটবলে প্রথম সেমিফাইনালে কাথারিয়া ঘোনা প্রাইমারী স্কুল ৬-১ গোলে ফেনীর দাগনভুঁইয়া উপজেলার সুজাতপুর সরকারি প্রাইমারী স্কুলকে পরাজিত করে। দ্বিতীয় সেমিফাইনালে বাঁশবাড়িয়া সরকারি প্রাইমারী স্কুল ১-০ গোলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথের পেটোয়া সরকারি প্রাইমারী স্কুলের বিরুদ্ধে জয়ী হয়। অপরদিকে বঙ্গমাতা ফুটবলের প্রথম সেমিফাইনালে মঘাছড়ি সরকারি প্রাইমারী স্কুল ৪-০ গোলে কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর প্রাইমারী স্কুলকে এবং দ্বিতীয় সেমিফাইনালে চাঁদপুর সরকারি প্রাইমারী স্কুল ২-১ গোলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাজী মীর আহমদ সরকারি প্রাইমারী স্কুলকে পরাজিত করে।