মেক্সিকোতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত ৫০
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৩, ২১:৩৪
মেক্সিকো সিটিতে বুধবার দাঙ্গা পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। ১৯৬৮ সালে শিক্ষার্থী হত্যাযজ্ঞের বার্ষিকী পালন উপলক্ষে হাজার হাজার লোকের বিক্ষোভ চলাকালে এ সংঘর্ষ হয়।
রেডক্রস জানায়, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর, ককটেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোঁড়ে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়। সরকারি কর্মকর্তা হেক্টর সেরেনো জানান, আহতদের ভেতর ১২ পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এ সময় ১৫ জনকে আটক করা হয়। সংবাদ মাধ্যমের অধিকার সংক্রান্ত সংগঠন আর্টিকুলো-১৯ জানায়, সংঘর্ষ চলাকালে পুলিশ এক ফটোগ্রাফারসহ কমপক্ষে সাতজন সাংবাদিককে লাঠিপেটা করে।